নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর: একাত্তরের এইদিনে মুক্ত হয়েছিল যেসব এলাকা
১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধারা
বিজয়ের মাস ডিসেম্বরের চতুর্থ দিন আজ। ১৯৭১ সালের এইদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে হানাদার বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে। ডিসেম্বরের ৪ তারিখ পাক হানাদারমুক্ত হয়-দিনাজপুরের ফুলবাড়ী, গাইবান্ধার ফুলছড়ি, দামুড়হুদা, জীবননগর, বকশীগঞ্জ, লক্ষ্মীপুর, সিলেটের কানাইঘাটসহ আরও কিছু এলাকা।
১৯৭১ সালের ৪ ডিসেম্বরে মুক্তিযুদ্ধ এক ভিন্ন মাত্রা পেতে শুরু করে। শীত উপেক্ষা করে মুক্তিকামী বীর বাঙালিরা লড়ে যাচ্ছিল পাকিস্তানি দোসদের বিরুদ্ধে।
চারিদিকে বীর বাঙালির বিজয় আর পাকহানাদার বাহিনীর পরাজয়ের খবর। দেশের বিভিন্ন স্থানে হার মানতে থাকে উর্দুভাষী হানাদাররা। দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হতে থাকে। সেই খবর ছড়িয়ে পড়ে আকাশে, বাতাসে- সর্বত্র। সেই বিজয়ের বার্তা যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের করে তোলে আরো দুর্বার, অপ্রতিরোধ্য।
১৯৭১-এর ডিসেম্বর মাসের প্রথম থেকেই শুরু হয় মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে রয়েছে ভারতীয় মিত্র বাহিনী। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী চারদিক দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে থাকে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























