ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ৪ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নুরুল ইসলাম নাহিদ

নুরুল ইসলাম নাহিদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব জাকির হোসেন শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার পরীক্ষা করান নুরুল ইসলাম নাহিদ। সেই পরিক্ষার ফল পজিটিভ আসে।

জাকির হোসেন জানান, নুরুল ইসলাম নাহিদ বর্তমানে তার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে অভিনেতা ও এমপি আসাদুজ্জামান নূরও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়