নিজস্ব প্রতিবেদক
দেশে একদিনে নতুন শনাক্ত ২২৫২, মৃত্যু ২৪
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরো ২ হাজার ২৫২ জনকে।
দেশে বর্তমানে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭২ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনে।
শুক্রবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪৩০ টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ২ হাজার ৫৭২ জন সুস্থ হয়েছেন। দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে শূন্য থেকে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে একজন, বরিশালে দুইজন, সিলেটে একজন, রংপুরে একজন এবং ময়মনসিংহে তিনজন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























