ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:০০, ৪ ডিসেম্বর ২০২০

ভাসানচরে পৌঁছাল ১৬৪২ রোহিঙ্গা

সংগৃহীত

সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি ঘাট দিয়ে সাতটি জাহাজে ভাসানচরে পৌঁছেছে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। শুক্রবার দুপুর ২টার দিকে নারী-পুরুষ, শিশুসহ ভাসানচরে এসে পৌঁছায়।

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তরের অংশ হিসেবে গতকাল কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয় রোহিঙ্গাদের। এরপর তাদের রাখা হয় অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে। সকাল ৯টা থেকে বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের ভাসানচরগামী জাহাজে তোলার কার্যক্রম শুরু হয়। এ সময় স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মালপত্রও জাহাজে তুলে দেয়া হয়।

প্রথম ধাপে ভাসানচর যাওয়া রোহিঙ্গাদের রাখা হবে ৫ থেকে ১১ নম্বর ক্লাস্টারে। আপাতত কয়েক মাস তাদের রান্না করা খাবার সরবরাহ করবে একটি এনজিও। রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে আগেই ভাসানচর পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও রোহিঙ্গাদের নিজে কাজ করা ২২টি এনজিও কর্মীরাও সেখানেও পৌঁছান।

উল্লেখ্য, ২০১৭ সালে আগস্টের শেষ দিকে অব্যাহত দমন-নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে ১১ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরমধ্যে দেড় লাখ রোহিঙ্গাকে সরকার ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয়। এ লক্ষ্যে নোয়াখালীর ভাসানচরে ৩ হাজার কোটি টাকা ব্যায়ে আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়