ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:২৬, ৪ ডিসেম্বর ২০২০

আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না, তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সড়কমন্ত্রী বলেন, সারাদেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ জানায়নি, উল্টো তারা সমালোচনা করেই যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ উন্নয়ন এবং সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছে। আর এটাই বিএনপির সহ্য হয় না। 

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, মানবিক কারণে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটন খাত ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সরকার তাদের ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ এটা নিয়েও সমালোচনা করে যাচ্ছেন।

ভ্যাকসিন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। সবার স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।   ২০২১ সালের প্রথম মাসেই করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। 

তাছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর সর্বশেষ ৪১ নম্বর স্প্যান বসবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়