ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ৫ ডিসেম্বর ২০২০

দেশের দশ জেলায় অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ১০ জেলায় করোনাভাইরাস শনাক্ত করতে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার বেলা ১১টায় অনলাইনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত রিএজেন্ট আছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় অ্যান্টিজেন টেস্ট করা হবে।

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মানান বলেন, টেস্টের সংখ্যা বাড়াতে দু-চার দিনের মধ্যে মোবাইল ল্যাব চালু করা হবে। প্রাথমিকভাবে দুটি মোবাইল ল্যাব চালু করা হবে। এগুলো আশকোনা ও দিয়াবাড়ির আইসোলেশন সেন্টারের আশপাশে নমুনা পরীক্ষা করবে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে নমুনা পরীক্ষা করা যাবে।

স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময় ১০ জেলার সিভিল সার্জন অনলাইনে যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়া জেলাগুলো হলো- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, পটুয়াখালী, যশোর, মাদারীপুর ও সিলেট। এর মধ্যে সিলেটে শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকি জেলার সদর হাসপাতালে এই টেস্ট করা যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়