নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ’ নামকরণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত
ডাকটিকেট অবমুক্ত
১৯৬৯ সালের ৫ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ নামকরণের ঐতিহাসিক দিনের স্মরণে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।
এছাড়া একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশের পাশাপাশি বিশেষ একটি সিলমোহর ব্যবহার করেছে ডাক অধিদফতর।
শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার দফতর থেকে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো স্মারক ডাকটিকিট উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বিক্রি করবে। পর্যায়ক্রমে দেশের সবগুলো জিপিও এবং ডাকঘরে এগুলো পাওয়া যাবে।
এতে আরো বলা হয়, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ নামকরণের ঘোষণা দিয়েছিলেন।
বঙ্গবন্ধুর কারাজীবনে লেখা ডায়েরি নিয়ে রচিত ‘কারাগারের রোজনামচা’ বইয়ের একটি অংশের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে মোস্তাফা জব্বার বলেন, ‘১৯৬৯ সালের ৫ ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই আলোচনা সভায় বলেন-এক সময় এদেশের বুক হইতে, মানচিত্রের পৃষ্ঠা হইতে “বাংলা” কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে।...একমাত্র “বঙ্গোপসাগর” ছাড়া আর কোনো কিছুর নামের সঙ্গে “বাংলা” কথাটির অস্তিত্ব খুঁজিয়া পাওয়া যায় নাই।...জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম “পূর্ব পাকিস্তান” এর পরিবর্তে শুধুমাত্র “বাংলাদেশ”।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























