ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ৫ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ-নেদারল্যান্ডস বিনিয়োগ সম্মেলন ৮-৯ ডিসেম্বর

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডাচ বিনিয়োগ আকৃষ্ট করতে এবং নেদারল্যান্ডসে বাণিজ্য বৃদ্ধির জন্য আগামী ৮-৯ ডিসেম্বর বাংলাদেশ-নেদারল্যান্ডস বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন খাত কৃষি-খাদ্য, হালকা প্রকৌশল এবং পানি-সমুদ্র সম্পদে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করতে দুদেশের ব্যবসায়ীরা ভার্চুয়ালি যোগ দেবেন।

নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংস্থা বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, বিডা, বেপজা ও বেজাসহ অন্যরা বাংলাদেশ দূতাবাসের এ উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করছে।

ব্যবসা সংক্রান্ত ডাচ সরকারের শীর্ষ সংস্থা নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সিও এ উদ্যোগের সঙ্গে প্রথমবারের মতো স্বতঃস্ফূর্তভাবে সংযুক্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৫ সালে নেদারল্যান্ডস সফরকালে উল্লেখিত খাতের সম্ভাবনার বিষয়ে বিষদ আলোচনা হয়েছিল।

বর্তমানে নেদারল্যান্ডস বাংলাদেশের চতুর্থ বৃহত্তম সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী উৎস দেশ এবং ইউরোপে বাংলাদেশি পণ্যের সপ্তম বৃহত্তম রপ্তানি গন্তব্য।

আগ্রহী যে কেউ এ ভার্চুয়াল সম্মেলনের পূর্ণাঙ্গ সম্প্রচার নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ এবং একই সঙ্গে বাংলাদেশি অংশীদারদের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পারবেন।

বিনিয়োগ সম্মেলনের পর ১০ ডিসেম্বর দূতাবাস ‘নেদারল্যান্ডস ইন বাংলাদেশ: ম্যাপিং দ্য গ্রাউন্ড ৫০ স্টিচিং পার্টনারশিপ’ শীর্ষক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করবে। এ প্রতিবেদনে বাংলাদেশের মুখ্য অর্থনৈতিক অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের বেসরকারি বা ব্যক্তি খাতের মধ্যে সম্ভাবনা ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও চিহ্নিত করা হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়