ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ৫ ডিসেম্বর ২০২০

‘রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরকে ইতিবাচক দেখছে জাতিসংঘ’

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ।

আজ (শনিবার) দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। 

তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর উদ্যোগ পযর্বেক্ষণ করছে জাতিসংঘ। ভাসানচরে তাদের পাঠানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।

তবে ভাসানচরে স্থানান্তরে কোনো সমাধান দেখেছেন না জাতিসংঘের এ কর্মকর্তা। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাই স্থায়ী সমাধান অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাওয়া। কয়েক লাখ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর একটি প্রাথমিক ধাপ বলেও মনে করেন মিয়া সেপ্পো।
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়