নিজস্ব প্রতিবেদক
শীত ও কুয়াশা বাড়ছে
ফাইল ছবি
সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। পাশাপাশি কমতে শুরু করেছে বাতাসের গতি। এর ফলে বাতাসে থাকা জ্বলীয় বাষ্পের সঙ্গে আর্দ্রতা মিশে সৃষ্টি হচ্ছে ঘন কুয়াশা। সেই সঙ্গে বাড়ছে ঠান্ডা আবহাওয়া।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে পশ্চিমা লঘুচাপ প্রবাহিত হচ্ছে। এটি আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে দেশের একেবারে উত্তরে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি এলাকাগুলোতে কুয়াশা পড়বে।
কুয়াশাচ্ছন্ন বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বলেন, বাতাসে আর্দ্রতা কমে গেলে মাটিতে থাকা ধূলিকণা ওপরে উঠে আসে। এতে ঘন কুয়াশার সৃষ্টি হয়। শীতকালে এই ধরনের কুয়াশা স্বাভাবিক।
আজ (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহ বিভাগে ১৭ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ দশমিক ৫, সিলেটে ১৭ দশমিক ৪, রাজশাহীতে ১৪ দশমিক ৪, রংপুরে ১৬ দশমিক ৪, খুলনায় ১৭ এবং বরিশালে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে, ডিসেম্বরের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ-নদীগুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দৈনিক গড় সূর্য কিরণকাল ৪ থেকে ৫ ঘণ্টা থাকতে পারে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























