কুমিল্লা প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ভিডিও
ছবি: ভিডিও থেকে নেওয়া
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। হামলায় দুই যুবক অংশ নেয়। তাদেরকে শনাক্তের পর আটক করা হয়েছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ১৬ মিনিটের দিকে শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে, সেই রাস্তা ধরে পায়ে হেঁটে এসে দুই ব্যক্তি বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে উঠে হাতে থাকা লাঠি বা লোহার কোনো জিনিস দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। গভীর রাত হওয়ায় এরপর নির্বিঘ্নেই তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
স্থানীয়রা জানান, পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি ব্যাংক, অপর একটি ব্যাংকের ফাস্ট ট্রাক এটিএম বুথ এবং রাস্তার পাশে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে ভাঙচুরের সঙ্গে জড়িত দু’জনকে শনাক্ত করা হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী ওই দুই ব্যক্তিসহ মোট চারজনকে আটক করা হয়েছে।
আজ (রবিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গ্রেপ্তাররা হলেন- আবু বক্কর, নাহিদ, আলামিন, ইউসুফ। তারা সবাই ইবনে মাদরাসার ছাত্র।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্যে আঘাত করে দুর্বৃত্তরা মূলত আমাদের প্রাণে আঘাত করেছে। এদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনী প্রক্রিয়ার মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।
ভিডিওটি বাংলানিউজের সৌজন্যে:
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























