ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ৬ ডিসেম্বর ২০২০

মামলাজট দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা: আইনমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের মামলাজট সমস্যা একদিনে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা। এ মামলাজট সমস্যা সমাধানে সরকার সচেষ্ট রয়েছে।

আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুঞ্জিভূত এ সমস্যা নিরসনে সময় লাগবে। একটি সিস্টেম রাতারাতি পরিবর্তন করা যায় না।

রোববার ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ডিভেলপমেন্ট প্ল্যানিং এক্সপরেয়িন্সে ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

তিনি বলেন, ২০০৭ সালের পহেলা নভেম্বর বিচার বিভাগের পৃথকীকরণের সময় বিচার বিভাগের প্রয়োজনীয় অবকাঠামো ছিল না। জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই অবকাঠামো নির্মাণসহ নতুন নতুন বিচারক নিয়োগ দিচ্ছেন, বিচারকদের প্রশিক্ষণ ও লজিস্টিক সুবিধা দিচ্ছেন। পাশাপাশি আদালতের বাইরে বিকল্প উপায়ে (এডিআর) বিরোধ মীমাংসা করে মামলাজট কমানোর চেষ্টা করছে। এর সুফল অবশ্যই পাওয়া যাবে।

সেমিনারে এক প্রশ্নের বিষয়ে মন্ত্রী বলেন, স্টোরেজ এবং মজুতদারি দুটি এক বিষয় না। মজুতদারির ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সরকার জনগণের কষ্ট লাঘব করার জন্য মার্কেটে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে সেটা করবে। কারণ ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর আমলে এ রকম একটি সংকট তৈরি করার চেষ্টা করা হয়েছিল। সেজনই মূলত বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ প্রণয়ন করা হয়েছিল এবং এই আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাটি হলো মজুতদারি এবং চোরাকারবারি।

তিনি বলেন, মজুতদারির ব্যাপারে সরকার শুধু মার্কেটে হস্তক্ষেপ করবে না, আইন অনুযায়ী মজুতদারদের শাস্তি দেয়া হবে। সরকার লাভ করার জন্য ব্যবসা করে না। যেখানে বেসরকারি খাতের কোনো অবদান নেই, সেখানে সরকার ব্যবসা করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়