নিজস্ব প্রতিবেদক
নেই করোনামুক্ত সনদ, কোয়ারেন্টিনে ৩০৪ বিদেশফেরত যাত্রী
ফাইল ছবি
করোনামুক্ত সনদ না থাকায় গত ২৪ ঘণ্টায় দেশে আসা ৩০৪ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্কে কর্মরত ডা. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল আটটার মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের ২০টি ফ্লাইটে প্রায় তিন হাজারেরও মানুষ বাংলাদেশে আসে।
তাদের মধ্যে ৩০৪ জনের কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছিল না। এ কারণে তাদের নগরীর দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যারা কোভিড-১৯ নেগেটিভ সনদ আনবেন না তাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে ১৪ দিন থাকতে হবে।
গত ৪ ডিসেম্বর সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ (সিএএবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিয়েছিল, ৫ ডিসেম্বরের পর যে কাউকে বাংলাদেশে আসতে হলে কোভিড-১৯ নেগেটিভ সনদ লাগবে। যা ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে নিতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























