ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৫৭, ৭ ডিসেম্বর ২০২০

দেশে একদিনে আরো ৩৬ মৃত্যু, নতুন শনাক্ত ২১৯৮

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৬ জন মারা গেছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরো ২ হাজার ১৯৮ জনকে। 

দেশে বর্তমানে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭৪ জনে।

নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪০ জন। 

সোমবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

২৪ ঘণ্টায় দেশের শতাধিক ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৬৯ টি।

বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুসারে, একদিনে নতুন করে ২ হাজার ৬৩৬ জন সুস্থ হয়েছেন। দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৯৮  হাজার ৮২৩ জনে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়