ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ৭ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা চাওয়া রিটের শুনানি কাল

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্বাধীনতার প্রতীক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানির দিন আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট।

আজ (সোমবার) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে গত ৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার প্রতীক। তার ভাস্কর্য অরক্ষিত থাকবে এটা হতে পারে না। তাই রিটে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়