নিজস্ব প্রতিবেদক
দখলে গড়া হাজী সেলিমের মদিনা ফিলিং স্টেশনে উচ্ছেদ
সংগৃহীত ছবি
পুরান ঢাকার লালবাগে ‘বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের স্কুলের জন্য বরাদ্দ জমি’ দখল করে হাজী সেলিমের গড়ে তোলা মদিনা ফিলিং স্টেশনের একাংশ উচ্ছেদ করা হয়েছে।
আজ (সোমবার) সকালে কামালবাগ এলাকায় বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত।
প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভাঙচুরের পর উচ্ছেদ অভিযান দলটি বিকাল সাড়ে ৩টার দিকে মদিনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছে। সেখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফিলিং স্টেশনের পূর্বপাশের গাড়ি ধোওয়ার একটি ছাউনি এবং পশ্চিম পাশে গাড়ি মেরামতের একটি টিনশেড ঘর ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় হাজী সেলিমের দখলে থাকা একটি গুদাম ঘর।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ফিলিং স্টেশনের যতটুকু বিআইডব্লিউটিএর সীমানায় পড়েছে ততটুকু ভেঙে দেওয়া হচ্ছে। ফিলিং স্টেশনের সামনের দিকের পাম্পের শেডটি (গাড়িতে তেল ভরা হয় যেখান থেকে) উচ্ছেদ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, এখানে বিস্ফোরক অর্থাৎ তৈল জাতীয় পদার্থ রয়েছে তাই ভাঙা হয়নি। উনারা নিজেই ভেঙে নেবেন বলে জানিয়েছেন।
এ সময় হাজী সেলিমের লোকজন ফিলিং স্টেশনে থাকলেও তারা কোনো ধরনের প্রতিবাদ করেননি।
বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য স্কুল ভবন ও বধির কমপ্লেক্স নির্মাণে ২০০৫ সালে লালবাগের কামালবাগ এলাকায় এক একর জমি বরাদ্দ দিয়েছিল জেলা প্রশাসন। জমিটি সরকারের অকৃষি খাসজমি। এই জমিই ২০০৮ সালে দখলে নিয়ে হাজী সেলিম মদিনা ফিলিং স্টেশন গড়ে তোলেন বলে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা জানিয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























