নিজস্ব প্রতিবেদক
সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে: মির্জা ফখরুল
সংগৃহীত ছবি
সরকারের ওপর জনগণের আস্থা উঠে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা চলে গেছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থায় বিবেচনা করে তাদের মতো প্রশাসনকে ব্যবহার করছে। এ সরকারের ওপর জনগণের আস্থা উঠে গেছে। তাই জগণকেই ভোট কেন্দ্রে আসতে হবে এবং এসে প্রমাণ করতে হবে নিজের প্রার্থীকে ভোট দিতে চায়।
আজ (সোমবার) দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন একটি ভোটের ক্রিয়েটিভিলিটি প্রমাণ করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কমিশন একটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ব্যাপারে মন্তব্য করার কোনো প্রয়োজন হয় না। এটা একটা অযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























