ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ৭ ডিসেম্বর ২০২০

আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যে চরমোনাই পীরের ক্ষোভ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে আলেম-ওলামা, পীর মাশায়েখ ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরূচিপূর্ণ বক্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ করেছেন।

সোমবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। 

চরমোনাই পীর বলেন, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটি মহল গালি-গালাজ করে সরকার ও ইসলামপন্থিদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, ইসলামবিরোধী এই চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি অবিলম্বে এ ধরনের উস্কানীমূলক বক্তব্য বন্ধের দাবি জানান।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসেন সাকী, মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

দেশের উদ্ভুত পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মঙ্গলবার দুপুর ১২টায় পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়