নিজস্ব প্রতিবেদক
২০২১ সালে সুপ্রিম কোর্টের সাত দিনের ছুটি কমছে
ফাইল ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে দেশের উচ্চ আদালতের সাত দিনের অবকাশকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এর আগে গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওইদিন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর পর আজ ভার্চুয়ালি এই সভাটি অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা জানান, এবারের ফুল কোর্ট সভায় আদালতের কার্যক্রম ও ভার্চুয়াল কোর্টের লজিস্টিক বিষয়সহ বিবিধ আলোচনা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























