নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কুয়াশা সম্পর্কে যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি
রাজধানীতে শীত অনুভূতি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনঘটা। সকাল উঠলেই দেখা যায় কুয়াশার চাদরে নীরবে ভিজছে ঢাকা। এমন চিত্র মিলছে কয়েক দিন ধরেই। আর কত দিন থাকবে এ অবস্থা সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী আরো দুই থেকে তিনদিন এমন কুয়াশামোড়া থাকবে ঢাকা।
আজ (মঙ্গলবার) আবহাওয়া অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও তার আশপাশে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। নদী অববাহিকা বা বড় ধরনের জলাধর রয়েছে এমন স্থানের আশপাশে ভারী বা ঘন কুয়াশা থাকতে পারে।
রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, শীতকালে এমন সময়ে কুয়াশা হওয়া স্বাভাবিক। এখন রাজধানীতে যে কুয়াশা পড়ছে সেটা হালকা থেকে মাঝারি কুয়াশা। তবে দেশের বিভিন্ন স্থানে নদী অববাহিকায় ভারী বা ঘন কুয়াশা পড়তে পারে। রাজধানীর জন্য এই অবস্থা আরও দুই থেকে তিন পর্যন্ত থাকতে পারে। তবে তিনদিন পর থেকে এই কুয়াশা আরো হালকা হয়ে যাবে বলেও জানান এ আবহাওয়াবিদ।
কুয়াশার পাশাপাশি এই কদিন আবহাওয়া মূলত আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে।
একই সঙ্গে চলতি মাসের শেষভাগে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক মাসিক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























