ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ৮ ডিসেম্বর ২০২০

দেশে করোনার ‘নতুন’ উপসর্গ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ২০২ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

আজ (মঙ্গলবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে পরিবর্তিত হচ্ছে করোনার উপসর্গ। আগের মতো শুধু জ্বর, সর্দি-কাশির মধ্যে সীমাবদ্ধ নেই। গত মাস দুয়েক ধরে কিছু ভিন্ন উপসর্গের রোগীরাও করোনা পজেটিভ হচ্ছে।

রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা, অবসাদ, পেটে সমস্যাসহ আরো বেশকিছু নতুন উপসর্গ যোগ হয়েছে।

চিকিৎসকরা বলছেন, উপসর্গের এ পরিবর্তন গত মাস দুয়েক ধরে তারা দেখছেন। অবশ্য এই পরিবর্তন যে করোনাভাইরাসের মিউটেশনের জন্য হচ্ছে এমনটা মনে করেন না বিজ্ঞানীরা। 

জ্বর, শুকনো কাশি, সর্দি সঙ্গে স্বাদ-গন্ধ কমে যাওয়া বা না পাওয়া, মোটাদাগে এ সবই করোনার উপসর্গ। 

অনেক রোগীরই জ্বর-কাশি নেই। কিন্তু অবসাদ ক্লান্তি, রক্তচাপের অস্বাভাবিক ওঠা-নামা, পেটে সমস্যা এমনকি কিডনি জটিলতা নিয়ে যাচ্ছেন চিকিৎসকের কাছে। পরে টেস্টে মিলছে করোনাভাইরাসের উপস্থিতি। তবে কারণ জানা না গেলেও করোনা উপসর্গ যে বদলাচ্ছে এতে কোনো সন্দেহ নেই।

তবে কারণ যাই হোক, ছোট-খাটো অসুস্থতাও কোভিডের লক্ষণের বাইরে নয় বলে ধরে নিতে হবে- বলছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।

উল্লেখ্য, দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯০৬ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়