নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৩, ৮ ডিসেম্বর ২০২০
৪৩তম বিসিএস: অংশ নিতে পারবেন স্নাতক শেষ বর্ষের পরীক্ষার্থীরা
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনো করোনা মহামারির কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে।
তবে যেসব শিক্ষার্থী স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও ১ম বর্ষ, ২য় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন, এখনো উত্তীর্ণ হননি, তারা এই সুযোগের বাইরে থাকবেন।
এছাড়া প্রফেশনাল কোর্সে (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) যেসব শিক্ষার্থী ১ম সেমিস্টার থেকে ৭ম সেমিস্টারের সব কোর্সে উত্তীর্ণ হয়ে ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























