অনলাইন ডেস্ক
তিন সপ্তাহ ধরে নিখোঁজ বাঙালিদের ভারতের পেরাদ্বীপ থেকে উদ্ধার
প্রতীকী ছবি
সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কয়েকজন মাঝি-মাল্লাসহ কক্সবাজারের একটি মাছধরা ট্রলার গত ২৩ দিন ধরে নিখোঁজের খবর পাওয়া যায়। এবার সেই নিখোঁজ ট্রলারের খোঁজ দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। এক ফেসবুক বার্তায় বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিখোঁজদের মধ্যে রয়েছেন ট্রলারের মাঝি মঞ্জু, আরিফ, সাদ্দাম, তাজুল, জসিম এবং ট্রালারের মিস্ত্রি মোক্তার। এ ছাড়াও বাকিরা দিনমজুর হিসেবে যাওয়ায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এর আগে নিখোঁজ ট্রলার মালিক কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার নজির হোসেন কোম্পানীর ছেলে মো. মাসুদ রানা গত ৩ ডিসেম্বর কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে নিখোঁজ ফিশিং ট্রলার এফবি রানার মালিক মাসুদ রানা উল্লেখ করেন, ১৯ মাঝি-মাল্লা ও ১০ থেকে ১২ দিনের রসদ নিয়ে গত ১৫ নভেম্বর শহরের ফিশারিঘাট থেকে তার ট্রলারটি সাগরে রওয়ানা দেয়। কিন্তু ২৩ দিন পরও ট্রলার ও মাঝি-মাল্লাদের কোনো খোঁজ মিলছে না। তবে আজ রাতেই এলো সুখবর। ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। এই বিষয়টি এক ফেসবুক বার্তায় নিশ্চিত করেছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























