ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:১২, ৯ ডিসেম্বর ২০২০

করোনা: বিএনপির শীর্ষ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন

চৌধুরী কামাল ইবনে ইউসুফ

চৌধুরী কামাল ইবনে ইউসুফ

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বুধবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন বিএনপির থিংক-ট্যাংক।

জানা গেছে, বিএনপির এই নেতা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত ১৯ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২১ নভেম্বর নমুনা পরীক্ষার পর তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন।

পরিবার
চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কামাল ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিভাশ। তার পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা এবং পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) আইয়ুব খানের সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

রাজনৈতিক জীবন
১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যোগ দেন। ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদে নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন । ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়। তিনি ২০০১ সালের নির্বাচনেও জিতেছিলেন, তারপরে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হয়েছিলেন।২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি তার আসন হারান। তিনি সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র : উিইকিপিডিয়া

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়