নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া পদক পেলেন পাঁচ বিশিষ্ট নারী
সংগৃহীত
আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। এই উপলক্ষে পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে।
বুধবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক প্রদান করেন।
পদকপ্রাপ্ত নারীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, কর্নেল ডা. নাজমা বেগম, উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা, নারী নেত্রী বেগম মুশতারী শফী ও বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন ও সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য সফল নারীদের এ পদক প্রদান করা হয়।
১৯৯৫ সাল থেকে ‘বেগম রোকেয়া পদক’ নামে এই রাষ্ট্রীয় পদক প্রবর্তন করা হয়েছে। বেগম রোকেয়া পদক নীতিমালা-২০১৭ অনুসারে নারীদের জন্য এ পদকটি দেশের সর্বোচ্চ পুরস্কার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























