নিজস্ব প্রতিবেদক
‘ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করছে’
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করছে।
তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনও করছে। ক্ষমতার মোহে বিএনপি নেতারা অন্ধ হয়ে ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো আজ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। অপেক্ষা করুন এদের আঘাতে একদিন আপনাদেরও জর্জরিত হতে হবে।
বুধবার (৯ ডিসেম্বর) সেতুমন্ত্রীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পত্রিকার পাতায় দেখলাম, বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না। এ দেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তখনও বিএনপি প্রকাশ্যে কথা বলতে চায় না। কথা বলবে না বলে প্রকারান্তরে বিএনপি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকেই স্পষ্ট করেছে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত। একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি, অপরদিকে দেশের অব্যাহত এগিয়ে যাওয়ার গতিকে রুদ্ধ করার রাজনীতি। একদিকে ৭১’এর অসাম্প্রদায়িক চেতনা, অপরটি ৪৭’এর সাম্প্রদায়িক চেতনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞান মনস্ক প্রজন্ম তৈরির নিরলস প্রয়াস যখন চলছে তখন চিরাচরিত পাকিস্তানি ভাবধারায় দেশকে পিছিয়ে দেয়ার এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কারণেই তাদের কোনো আগ্রহ নেই। কারণ, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগসাজশে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল। ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























