নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল কিনবে সরকার
ফাইল ছবি
ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি চাল কিনবে বাংলাদেশ। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য এ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ (বুধবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব উত্থাপিত হয়। এ প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
তিনি বলেন, এখানে প্রতি মেট্রিক টন চালের দাম ছিলে ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার। টাকার অংকে ৩৪ দশমিক ২৮ টাকা। টোটাল ৫০ হাজার মেট্রিক টনের মূল্য হচ্ছে ২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫শ’ মার্কিন ডলার। যেটা বাংলাদেশি টাকায় ১৭১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা।
প্রকল্পের বিস্তারিত তুলে ধরে অতিরিক্ত সচিব বলেন, ভারতের মুম্বাইয়ের একটি কোম্পানি থেকে এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























