ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:৩৭, ৯ ডিসেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৫৯, মৃত্যু ২৪

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৭২ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৫৯ জনকে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১২.৬৭ শতাংশ। 

নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। 

একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৪ জন মারা গেছেন। এই নিয়ে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৩০ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জার ৭৭২  জন। এই নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৫ হাজার ৯৬৬  জনে। 

বুধবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়