নিজস্ব প্রতিবেদক
১০ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি
ফাইল ছবি
অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ১০ জন চিকিৎসক।
গত ৮ ডিসেম্বর সুপেরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশের প্রেক্ষিতে পদোন্নতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডা. খালেদ মাহমুদ, মহাখালী স্বাস্থ্য অধিদফতরের ওএসডি ও সংযুক্ত সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) চলতি দায়িত্ব ডা. এ এইচ এস এম কামরুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ড. মো. সাইদুল ইসলাম।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডা. এস এম আমির হোসেন, মহাখালী স্বাস্থ্য অধিদফতরের ওএসডি ও সংযুক্ত ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডা. ফখরুল আমিন খান, মহাখালী স্বাস্থ্য অধিদফতরের ওএসডি ও সংযুক্ত ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. গোলাম সারওয়ার, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান।
এছাড়া অধ্যাপক পদে আরো পদোন্নতি পেয়েছেন- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুর রহমান, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. মোনায়েম হোসেন খান এবং অধ্যক্ষ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. রেজাউল আলম।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























