ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১, ৯ ডিসেম্বর ২০২০

মামলা ইসলাম ও দেশবিরোধী চক্রান্তের অংশ: ফয়জুল করীম

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভাস্কর্য নিয়ে ইসলামের দৃষ্টিতে মতামত দেওয়ায় আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড ইসলাম, দেশ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ববিরোধী বহুমুখী চক্রান্তের অংশ।

আজ (বুধবার) সন্ধ্যায় রাজধানীর পুরানাপল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে আসা একদল প্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, এসব চক্রান্তের পেছনে ভিনদেশি দালাল রয়েছে। তারা অনৈক্য সৃষ্টি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্রে মেতেছেন। ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশপ্রেমিক ঈমানদারদের সজাগ থেকে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আমার বাবা ও দাদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী মাহফিলের মাধ্যমে লাখো অপরাধীকে সোনার মানুষে পরিণত করেছেন। এজন্য চরমোনাই পীর সাহেবের (রহ.) মতো মনীষীদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দিয়ে স্বাধীনতাবিরোধী আখ্যা দেওয়া দুঃখজনক।

মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সহ-সভাপতি মুহাম্মাদ নূরুজ্জামান সরকার, মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়