ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৩, ১০ ডিসেম্বর ২০২০

পাপুলের স্ত্রী-মেয়েকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আগাম জামিন দেননি হাইকোর্ট।

পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলাম হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়