ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ১০ ডিসেম্বর ২০২০

রেলওয়েতে ১৫ হাজার নিয়োগ হবে

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় তিন বছর পর জনবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী পাঁচ বছরে ১২ হাজার থেকে ১৫ হাজার জনশক্তি যুক্ত হবে।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, নিয়োগের প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে তারা একটি বৈঠক করেছেন। কর্তৃপক্ষ আশা করছে যে আগামী পাঁচ বছরে ১২ হাজার থেকে ১৫ হাজার জনশক্তি যুক্ত হবে।

তিনি বলেন, প্রথমে আমরা স্টেশন মাস্টার, লোকো মাস্টার এবং গার্ডের মতো অতি প্রয়োজনীয় জনবল নিয়োগ শুরু করব। নিয়োগ হবে অনলাইনে।

কর্মকর্তারা জানান, ১০ম থেকে ২০তম গ্রেডের নন-গেজেটেড কর্মীদের নিয়োগ দেওয়া হবে সম্প্রতি অনুমোদিত নতুন নিয়োগ বিধি মোতাবেক। রেলওয়ের ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে।

নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে, অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে তৈরি করা হবে নিয়োগ কমিটি। 

আগের পদ্ধতিতে বাংলাদেশ রেলওয়ে অন্য কোনো সংস্থাকে জড়িত না করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করত। 

এছাড়া নতুন একটি জনবল কাঠামো পেতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। উন্নয়ন প্রকল্প এবং আইসিটি সম্পর্কিত বিষয় দেখাশোনার জন্য নতুন দুটি শাখাযুক্ত করে তৈরি করা হচ্ছে রেলের নতুন অর্গানোগ্রাম। ইতোমধ্যে তা জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনও পেয়ে গেছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়