ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ১০ ডিসেম্বর ২০২০

রিমান্ড শেষে কারাগারে গোল্ডেন মনির

ফাইল ছবি

ফাইল ছবি

মাদকদ্রব্য ও অস্ত্রসহ তিন মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন। আদালত আগামী ১৩ ডিসেম্বর জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

নয় দিনের রিমান্ড শেষে আসামি গোল্ডেন মনিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত সংস্থা পুলিশের  গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। এসময় গোল্ডেন মনিরের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর আদালত জামিন শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।

গত ৩ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে দুই মামলার রিমান্ড একইসঙ্গে চলবে বলে জানান বিচারক। এছাড়া ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডা থানায় র‌্যাব বাদী হয়ে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে এই তিনটি মামলা দায়ের করে। গোল্ডেন মনিরকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় দশটি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যা প্রায় বাংলাদেশি টাকায় ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়