নিজস্ব প্রতিবেদক
ভাসানচরে জন্ম নিলো প্রথম রোহিঙ্গা শিশু
সংগৃহীত ছবি
ভাসানচরে আশ্রয় নেওয়া মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে এলো তৃতীয় সন্তান। আর ভাসানচরে জন্ম নিলো প্রথম রোহিঙ্গা শিশু।
আজ (শুক্রবার) নবজতাকের বাবা কাশেম মোবাইল ফোনে বলেন, আমি খুবই খুশি। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের ওজন হয়েছে সাত পাউন্ড। আমার মা ছেলের নাম রাখবেন।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে পালিয়ে আসেন কাশেম ও রাবেয়া। গত ৪ ডিসেম্বর তাদের নোয়াখালীর ভাসানচরে নেওয়া হয়।
কাশেম ও রাবেয়ার প্রথম সন্তানের জন্ম হয় মিয়ানমারে। দ্বিতীয় সন্তানের জন্ম হয় কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে।
ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) পরিচালক কমোডর এএ মামুন চৌধুরী বলেন, এটি আসলে চমৎকার অনুভূতি, বিজয়ের মাসে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আমরা কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করতে পেরেছি। নতুন শিশুর জন্মের বিষয়টি আরও আনন্দের। এখনো শিশুটির নাম রাখা হয়নি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























