নিজস্ব প্রতিবেদক
দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন
ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ পেয়েছেন মুহা. আনোয়ার হোসেন হাওলাদার।
এর আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
গতকাল (বৃহস্পতিবার) এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুদকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ দিলওয়ার বখত আগামী ১৭ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
এদিকে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।
১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত ভূমি সচিব করা হয়।
২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান তিনি।
মাকছুদুর এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং টাঙ্গাইলের ডেপুটি কমিশনারের (ডিসি) দায়িত্বে ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























