ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ১১ ডিসেম্বর ২০২০

পোশাক শিল্পে নারী শ্রমিকদের নিরাপত্তা নেই: মেনন

ফাইল ছবি

ফাইল ছবি

নারী শ্রমিকরা পোশাক শিল্পের প্রাণ, অথচ তাদের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, অধিকার বঞ্চিত এই শ্রমিকরাই শোষণের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

আজ (শুক্রবার) সকালে আশুলিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প ফেডারেশনের অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সর মাধ্যমে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

তিনি বলেন, যে পোশাক শ্রমিকের শ্রমের ঘামে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় স্থান দখল করেছে। সেই শ্রমিকের জীবনে সুখ নেই, শান্তি নেই। ধর্মীয় জঙ্গিবাদীরা এই নারী শ্রমিকদের কটূক্তি করতে দ্বিধা করে না। তাদের প্রতি অসভ্য ও অশোভনীয় বক্তব্য প্রদান করে। পোশাক শিল্পকে টেকসই করতে হলে শ্রমিকের জীবনমানের উন্নতি করতে হবে।’ 

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের অষ্টম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির রফিকুল ইসলাম সুজনকে সভাপতি ও সুমাইয়া ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়