ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:১১, ১১ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:১১, ১১ ডিসেম্বর ২০২০

টিকা কিনতে এডিবির ৯ বিলিয়ন ডলারের তহবিল, পাবে বাংলাদেশও

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের টিকা কিনতে এবং এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮টি দেশ বা অঞ্চল এডিবির সদস্য। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এই তহবিল  থেকে করোনার টিকা কেনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা পাবে।

এডিবি বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৪ দশমিক ৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে করোনায় দুই লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টিকা  কেনা ও তার যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেনো এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়