ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫০, ১১ ডিসেম্বর ২০২০

ভাস্কর্য বিরোধীরা মুজিব আদর্শকে ভয় পায়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন মজুমদার বলেছেন, যারা একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। কারণ তারা আতঙ্কিত, মুজিব আদর্শকে তারা ভয় পায়।

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের এ ধরনের ঘৃণ্য কার্যকলাপ বাংলাদেশের মানচিত্রের প্রতি অবমাননা, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর চরম আঘাত। এজন্য নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে, নিজেদের সামর্থ্য শক্তি দিয়ে এই সব দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও তাদেরকে প্রতিহত করতে হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মুজিব জন্মশতবর্ষ ও চলমান বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ এরই মধ্যেই সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়