নিজস্ব প্রতিবেদক
একাডেমি প্রাঙ্গণে নয়, এবারের একুশে বইমেলা ভার্চুয়ালি
একুশে বইমেলা। ফাইল ছবি
করোনাভাইরাস মহামারীর কারণে আগামী বছরের একুশে বইমেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।
প্রতি বছরের মতো এবারও ১ ফেব্রুয়ারি, ২০২১ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমির এক বিশেষ সূত্রে জানা গেছে, পুরো মাস জুড়েই অনুষ্ঠিত হবে এই মেলা। প্রতি বছর বইমেলা ঘিরে বাংলা একাডেমি যে অনুষ্ঠানগুলো করে সেগুলোও ভার্চুয়ালি হবে।
অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করেই বইয়ের প্রকাশনা থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার বিতরণী কার্যক্রম চলবে। এছাড়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ণ পরিসরে অনুষ্ঠিত হতে পারে বই মেলা।
এর আগে, করোনার কারণে এবারের অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব করে বাংলা একাডেমি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
শীতের শুরুতে বিশ্বজুড়ে আবার করোনা সংক্রমণ বেড়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন সম্ভব নয় বলে জানায় বাংলা একাডেমি।
উল্লেখ্য, প্রতিবছর ফেব্রুয়ারিতে মহান ভাষা আন্দোলনের স্মরণে বাংলা একাডেমির পক্ষ থেকে আয়োজন করা হয় বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে গত কয়েক বছর ধরে বইমেলার আয়োজন হয়ে আসছে। কিন্তু করোনার আবহে আগামী বছরের মেলা স্থগিত করা হলো।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























