ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ১২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৪, ১২ ডিসেম্বর ২০২০

দেশে করোনায় মৃত্যু সাত হাজার ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের প্রাণহানির মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল সাত হাজার। 

একই সময়  নতুন ১ হাজার ৩২৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২০ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।  

শনিবার (১২  ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৩০ টি।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জনে। 

দেশে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। আর দেশে ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছিল ১৮ মার্চ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়