ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪, ১২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৫১, ১২ ডিসেম্বর ২০২০

বিএনপি রাজনীতিতে মাস্তান চক্রের জনক: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ (শনিবার) বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি।

ওবায়দুল বলেন, তারা (বিএনপি) জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে মানবতাবিরোধী অপরাধ করে আসছে। এর জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত। 

আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত-ই-ইলাহীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু প্রমুখ।  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়