নিজস্ব প্রতিবেদক
কুয়াশা কাটলেই দাপট দেখাবে শীত
ফাইল ছবি
রাজধানীসহ দেশের অনেক জায়গায় শনিবারও ঘন কুয়াশা পরিলক্ষিত হয়েছে। দিনভর চাদরে সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি বাড়ছে কোথাও কোথাও। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বিরাজমান ঘন কুয়াশা কেটে গেলে সপ্তাহ শেষে জেঁকে বসবে শীত।
এদিকে উত্তরাঞ্চলে ঘন কুয়াশার প্রভাবে ঝিরঝিরে বৃষ্টির আভাসও রয়েছে পরবর্তী ২৪ ঘণ্টায়। তবে ঘন কুয়াশা দুই-একদিনের মধ্যে কোথাও কোথাও কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার দাপট শেষে রোদেলা আবহাওয়ায় সপ্তাহ শেষে শীত জেঁকে বসবে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস; আরেকদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চলের কোথাও কোথাও এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে উত্তুরে হাওয়ার সঙ্গে রাতের তাপমাত্রা কমার আভাস রয়েছে।
ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস রয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























