আইনিউজ ডেস্ক
আপডেট: ২৩:১৫, ১৫ ডিসেম্বর ২০২০
সিনহা হত্যা মামলার রিভিশন শুনানি আজ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার বিচারিক কার্যক্রমকে বেআইনী ও অবৈধ দাবি করে আসামি পক্ষের করা ফৌজদারী রিভিশন আবেদনের শুনানি হচ্ছে আজ রোববার।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাদি পক্ষের আইনজীবী অসুস্থতাজনিত কারণে সময়ের আবেদন করলে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
ওই সময় মেজর সিনহা হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, ‘মেজর সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে মামলার প্রধান আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকতের পক্ষে দায়ের করা আবেদনের শুনানি ছিল। কিন্তু, তাদের আইনজীবী অসুস্থজনিত কারণে সময়ের আবেদন করলে আদালত আগামী ১৩ ডিসেম্বর (আজ) পরবর্তী দিন ধার্য করেন।’
তিনি আরও জানান, ‘উক্ত আবেদনের কোন ভিত্তি নেই। আদালতকে বিভ্রান্ত করে মামলা ভিন্ন খাতে নেয়ার জন্য লিয়াকতের পক্ষে আবেদনটি করা হয়েছে। আগামী ধার্য তারিখে শুনানি হলে অবশ্যই আমরা জিতব।’
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি রিভিশন আবেদন করেন ঢাকা থেকে আগত আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ সালাউদ্দিন।
ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত আবেদনের প্রাথমিক শুনানি হয়। শুনানি শেষে বিচারক রিভিশন মামলাটি (নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। কিন্তু, ওইদিনও শুনানি না হওয়ায় ১০ নভেম্বর ধার্যের দিন ছিল। সেদিনও বাদি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের এ দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। পুলিশের পক্ষ থেকে ওই সময় বলা হয়, রাশেদ সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। এরপর তিনি ‘পিস্তল বের করলে’ দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথাও জানায় পুলিশ। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
পরে ঘটনার বিচার চেয়ে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























