নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:১৯, ১৩ ডিসেম্বর ২০২০
বইমেলা হবে আগের মতোই, পরিবর্তন হতে পারে তারিখ
ফাইল ছবি
অমর একুশে বইমেলা ভার্চুয়ালি না হয়ে আগের মতোই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তারিখের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে।
রোববার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এ তথ্য জনিয়েছেন।
তিনি বলেন, বাইরে একটি কথা শোনা যাচ্ছিল, অমর একুশে বইমেলা ভার্চুয়ালি হবে। এ নিয়ে আমরা মতবিনিময় করেছি। আলোচনা শেষে আমরা অমর একুশে বইমেলা চিরাচরিতভাবে যেভাবে হয়, এ বছরও সেভাবেই হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখের কিছুটা পরিবর্তন হতে পারে।
তিনি আরো বলেন, একটি তারিখ নির্ধারণ করে বইমেলার আয়োজন কীভাবে করা যায়, সে রকম একটি প্রস্তাবনা তৈরি করে আমরা বাংলা একাডেমিকে দেব। বাংলা একাডেমি সেই প্রস্তাবনা সরকারকে দেবে। সরকার অনুমতি দিলে ফেব্রুয়ারি মাসের যেকোনো তারিখ থেকে বইমেলা শুরু হবে।
প্রসঙ্গত, অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। এর আগে, বইপ্রেমী, লেখক ও প্রকাশকের এ মেলা করোনার কারণে অনিশ্চিত হয়ে উঠেছিল।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























