ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:১২, ১৫ ডিসেম্বর ২০২০

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন

নূর হোসাইন কাসেমী

নূর হোসাইন কাসেমী

হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

জানা গেছে, শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়