নিজস্ব প্রতিবেদক
গোল্ডেন মনিরের জামিন নামঞ্জুর
ফাইল ছবি
মাদক মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের নামঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত জামিন শুনানি জন্য আজ দিন ধার্য করেন। এদিন ৯ দিনের রিমান্ড শেষে মনিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কারাগারে আটক রাখার আবেদন করে।
এ সময় গোল্ডেন মনিরের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর আদালত জামিন শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে দুটি বিলাসবহুল গাড়ি। প্রতিটির দাম প্রায় ৩ কোটি টাকা।
এ ঘটনায় ২২ নভেম্বর র্যাব বাদী হয়ে বাড্ডা থানায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে। তিন মামলাই তদন্তাধীন রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























