নিজস্ব প্রতিবেদক
ফ্লাইটে করোনা পজিটিভ যাত্রী, এয়ার এশিয়াকে লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
করোনামুক্ত সনদ ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষেধ থাকলেও মালয়েশিয়া থেকে করোনা পজিটিভ এক যাত্রীকে নিয়ে এসেছে এয়ার এশিয়া এয়ারলাইন্স। এ অপরাধে এয়ারলাইন্সটিকে গুনতে হয়েছে লাখ টাকা জরিমানা।
করোনা পজিটিভ সনদ নিয়ে দেশা ফেরা ওই যাত্রী একজন প্রবাসী শ্রমিক। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা পজিটিভ সনদ নিয়ে ওই যাত্রীকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ কীভাবে নিয়ে এলো সে বিষয়ে কেউ সুস্পষ্ট উত্তর দিতে পারেননি। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে।
জানা গেছে, শনিবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ৫৬ মিনিটে মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে এয়ার এশিয়া এয়ারলাইন্সযোগে ওই প্রবাসী কর্মী (করোনা পজিটিভ রোগী) নিয়ে দেশে ফেরেন। লেখাপড়া তেমন জানেন না। যাত্রীদের সঙ্গে আলাপকালে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।
তিনি মালয়েশিয়ার একটি ল্যাবরেটরি থেকে পরীক্ষা করিয়ে সনদ নিলেও তাতে কী লেখা রয়েছে তা জানতে পারেননি। কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন ও বোর্ডিং পাস নেয়ার সময় কেউ কিছু বলেনি। এয়ারলাইন্সের কেউও সনদ দেখতে চাননি। তাই তিনি চলে এসেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় আটটি ফ্লাইটের ২৩ জন যাত্রীকে আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
২৩ যাত্রীর মধ্যে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে৫০২) একজন, দোহা থেকে কিউআর৬৪০ ফ্লাইটের দুইজন, কুয়ালালামপুর থেকে বিমানের বিজি০৮৭ ফ্লাইটের একজন, রিয়াদ থেকে বিজি৪০৪০ ফ্লাইটের ১০ জন, দোহা থেকে কিউআর৬৩৮ ফ্লাইটের একজন, রিয়াদ থেকে সৌদি এয়ারলাইন্সের (এসবি-৮০৪) একজন, জেদ্দা থেকে এসবি-৮০২০ ফ্লাইটের চারজন ও শারজাহ থেকে জি-৯৫১৭ ফ্লাইটের তিনজন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























