নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ১৩ ডিসেম্বর ২০২০
দেশে একদিনে আরো ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৫
ফাইল ছবি
২৪ ঘণ্টায় আরো ৩২ জনের প্রাণহানি হয়েছে। একই সময় নতুন ১ হাজার ৩৫৫ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫২ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৫৫৩ জন।
রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭৪৮ টি।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৩ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জনে।
দেশে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। আর দেশে ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছিল ১৮ মার্চ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























