ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১২, ১৩ ডিসেম্বর ২০২০

জামিন পেলেন ডা. সাবরিনা

ফাইল ছবি

ফাইল ছবি

তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় জামিন পেয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত হওয়া চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরী। 

সম্প্রতি ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত থেকে তিনি জামিন পান।

রোববার বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাঝহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।

ইসির মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না ডা. সাবরিনা। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। কারামুক্ত হতে হলে তাকে এ মামলাতেও জামিন পেতে হবে। সাবরিনাকে কারামুক্ত করতে আইনি লড়াই চলছে বলে জানিয়েছেন প্রণব কান্তি ভৌমিক।

এর আগে, গত ৩১ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়ে এবং একাধিক জাতীয় পরিচয়পত্র নিয়ে আইন অনুযায়ী অপরাধ করেছেন সাবরিনা। তার দু’টি এনআইডির তথ্য তুলে ধরে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়