নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রীর বৈঠক ১৭ ডিসেম্বর
ফাইল ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। ওই বৈঠকে সমুদ্র সীমা ও পানি কূটনীতিসহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ (রবিবার)পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অনেকগুলো ইস্যুতে আলোচনা হবে। একাধিক কুইক ইমপ্যাক্ট প্রকল্প উদ্বোধন করা হবে। আমাদের যতগুলো বড় বড় ইস্যু আছে, সেসব ইস্যু আমরা আগামী বৈঠকে তুলব। পানি সমস্যা, সীমান্তে অনিশ্চয়তাসহ সবগুলো ইস্যুই তুলে ধরব। তবে আমাদের বিজয়ের মাসকে সবচেয়ে বড় করে তুলে ধরব।’
৫৫ বছর পর হলদিয়াবাড়ি দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ চালু হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫৫ বছর পর হলদিয়াবাড়ি দিয়ে ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলওয়ে হলদিয়া বাড়ি টু ভারতের চিলাহাটে চলাচল করবে। আগে এক সময় এটা চালু ছিল। মাঝে ৫৫ বছর বন্ধ আছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সম্প্রতিকালে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোনালি অধ্যায়ে বিরাজ করছে। বাংলাদেশের বড় বড় যতগুলো সমস্যা যেমন স্থল সীমানা, সমুদ্র সীমা, পানি সমস্যা এগুলো আমরা মোটামোটিভাবে প্রতিবেশি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করেছি। আমরা পৃথিবীর মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করেছি, যে প্রতিবেশি রাষ্ট্র যুদ্ধ, ঝগড়া-ঝাটি না করে বড় বড় সমস্যার সমাধান করতে পারে। সেজন্য বাংলাদেশ এবং ভারত অবশ্যই সকলের প্রশংসা পাওয়া উচিত। আমাদের মধ্যে যদি আরও কিছু সমস্যা থাকে, তবে আমরা বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারব।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























